শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা ও পৌর শাখার উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের নশিপুর, জামতলী, গম গবেষনাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরন কালে দিনাজপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি গনতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এ ব্যাপারে তিনি দেশপ্রেমিক মানুষের সহযোগিতা কামনা করেন।
লিফলেট বিতরন কালে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাকিম, সহ-সভাপতি সুলতান আলী, যুগ্ম সাধারন সম্পাদক রুস্তম আলী, দিনাজপুর পৌর শ্রমিকদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব নুর আলম, সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক রমজান তালুকদার, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সদস্য সচিব রাসেলসহ নশিপুর ফার্ম শ্রমিকদলের নেতাকর্মীরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This