শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৃর্য ও নাঈম নামে দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ায় দীর্ঘ ৬ মাস পর আজ বুধবার বেলা ১২টার দিকে নিহতদের সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন দিনাজপুর পুলিশ সুপার মো. নাজমুল হাসান।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাতে হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়ি থেকে ওই দুই শিক্ষার্থীর অগ্নিদগ্ধ পোড়া মরদেহ দুটি উদ্ধার করা হয়। আজ বুধবার সেই ঘটনাস্থল সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্তের বাড়ি পরিদর্শনে আসেন পুলিশ সুপার। এসম তিনি বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং মামলার বাদী ও স্বাক্ষীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন হাকিমপুর সার্কেলের এএসপি আ.ন.ম. নিয়ামত উল্লাহ, মামলার তদন্ত কর্মকর্তা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়ি থেকে দুই শিক্ষার্থী সৃর্য ও নাইমের অগ্নিদগ্ধ পোড়া দুটি মরহেদ উদ্ধার করা হয়। ওই ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন সৃর্যের ভাই ও নাইমের বাবা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This