শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিকভাবে শনাক্তকরণ বিষয়ক সেমিনার

দিনাজপুর প্রতিনিধি
“সেলিব্রেশন অব সার্ভিকেল ক্যান্সার ইলিমিনেশন এ্যাওয়ারনেস মানথ” (জরায়ুমুখ ক্যান্সার নির্মূল করণের সচেতনতা মাস উদযাপন) উপলক্ষে আজ শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে সিএমই প্রোগ্রাম এর একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কনসালটেন্ট (গাইনী অনকোলজি) ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাইনী অনকোলজি বিভাগ অধ্যাপক আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাবেরা খাতুন ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এসকে সাদেক আলী। উক্ত সেমিনারে বাংলাদেশ প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটি দিনাজপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইশরাত শারমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. মোজাম্মেল হক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটি দিনাজপুরের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ ফয়সল আলম, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. জাহানারা বেগম মুন্নি। সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবস্ এন্ড গাইনী বিভাগ) আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কাশেফা খাতুন। দিনাজপুরের গাইনী বিশেষজ্ঞ ডা. নুসরাত শারমিন নিপা, আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর শফিউল আলম মন্টু, ড. শারমিন সুলতানা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আরজু শামীমা রহমান, রোটারী ক্লাব অব ঢাকার রোটারিয়ান মেজর বদরুল হাসান, রোটারী ক্লাব অব উত্তরা ওয়ান এর রোটারিয়ান শফিকুল ইসলাম বাদল, দিনাজপুর রোটারী ক্লাবের বর্তমান সেক্রেটারী রোটারিয়ান এ্যাডভোকেট হুসনাউল আসমা, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান অরিফুর রহমান আরিফ, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দিবেন্দু ভৌমিক কাজল প্রমুখ। দিনাজপুর মেডিকেল কলেজ ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী ও গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধায়নে রোটারী আয়োজিত স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম বিনামূল্যে ১২০জন সুবিধা বঞ্চিত নারীদের স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা করা হয়। সহযোগিতায় ছিলেন রোটারী ক্লাব অব দিনাজপুর, রোটারী ক্লাব অব উত্তরা ওয়ান ও রোটারী ক্লাব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This