শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারুণ্যের উৎসব উপলক্ষে বিষয়ক উঠান বৈঠক

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে দিনাজপুর এর আয়োজনে “তারুণের উৎসব -২০২৫” উদযাপন উপলক্ষে বেকারত্ব, আত্মকর্মসংস্থান বিষয়ক উঠান বৈঠক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে কৃষির অগ্রগতি এবং কৃষি কার্যক্রম তুলে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কৃষিতে যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে তারা চাকুরির পিছনে না ঘুরে নিজেই স্বাবলম্বী হতে পারবে। এখন অনেক আধুনিক প্রযুক্তি দেশে কৃষির উন্নয়নে ব্যবহার হচ্ছে। অল্প সময়ে বেশি ফসল উৎপাদন করে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোছা. শাহীনা বেগম তার বক্তব্যে বলেন, এখন নারীরা বাড়িতে গবাদি পশু ও হাঁস মুরগী পালন করে স্বাবলম্বী হচ্ছে। প্রচুর টাকা আয় করার পাশাপাশি দেশে আমিষের চাহিদা পূরণে অগ্রনী ভূমিকা পালন করছে। এ ব্যাপারে যারা পশু বা হাঁস মুরগী পালন করেন তাদের নিয়মিত পশু চিকিৎকের পরামর্শ গ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আসাদ তার বক্তব্যে বলেন, তারুণ্যের উৎসবের মাধ্যমে তরুণদের বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন একটি দেশ গড়তে তরুণদের যথেষ্ট ভূমিকা রয়েছে। উক্ত সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একজন প্রতিবন্ধীকে ৪০ হাজার টাকা এবং ২৫ জন উপকারভোগীর মাঝে ৫ লক্ষ ৫৬ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয় ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This