শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের(৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর এলাকার ভেকির বিলের ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকাল ১১টার দিকে এলাকার এক কৃষক ওই বিলের জমিতে কাজ করতে যায়। এ সময় অপরিচিত এক ব্যক্তির লাশ কাদাপানিতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে সাদুল্লাপুর থানা পুলিশ।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ভাতগ্রামের টিয়াগাছা ভবানিপুর ভেকির বিলের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This