শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কাউন্সিলের নির্বাচন সম্পন্ন

 

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা এর ৮ম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা এডহক কমিটির আহবায়ক মো. রফিকুল ইসলাম।
আজ রোববার বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার সংশ্লিষ্ট ৮টি উপজেলার এডহক কমিটির সহযোগিতায় ৮ম ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে কাহারোল উপজেলার সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবু সাঈদ কমিশনার পদে এবং দিনাজপুর জুবলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আকরাম হোসেন (বাবলু) সম্পাদক পদে নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মশিহুর রহমান, এএলটি প্রতিনিধি সুভাষ চন্দ্র অধিকারী ও পিটিএল তিস্তা মুক্ত স্কাউটস্ গ্রুপের মো. আবু রায়হান শেখ।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা শাখার ৮ম ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এর সহকারী পরিচালক মো. সৈকত হোসেন প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This