শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড়ের পুলিশ সুপার ও শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শফিকুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মোট ৪৮টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This