শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দু’শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট ও কাতার রেডক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দুই শতাধিক শীতার্ত অসহায়, দুস্থ পরিবার ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে শহরের পাহাড়পুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার প্রকৌশলী মো. আনিছুর রহমান ।
এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উপ পরিচালক ও ইউনিট লেভেল অফিসার মো. নাজমুল সাহাদৎ, রেড ক্রিসেন্টের হিসাবরক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন,দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সাংবাদিক মো. ইউসুফ আলী, শহরের কালিতলা ছানাপীর নূরানী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ইমানুদ্দিন, সদর উপজেলার খানপুর ঢোলখইর হাফিজিয়া এতিমখানা লিল্লাহ বোডিং মাদ্রাসার হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This