বিরামপুরে স্কাউটস সমাবেশের উদ্বোধন


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় তিনদিন ব্যাপী ২৬ তম উপজেলা স্কাউটস সমাবেশ উদ্বোধন করা হয়েছে। বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন স্কাউটস সমাবেশের শুভ উদ্বোধন করেন।
এসময় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফাহমিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার উপজেলা স্কাউটস কমিটির নেতৃবৃন্দ সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
