মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

 

জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে বাবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ঐ গ্রামের মৃত মালির ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে বাবুল নতুন ইটের বাড়ি করার জন্য তার ব্যবহৃত পুরাতন মাটির ঘরের দেওয়াল ভাঙ্গার কাজ করছিল। এ সময় সে অসাবধানবত দেওয়ালের মাটির নিচে চাপা পড়ে। তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা (মহিপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে মৃত্যুবরণ করে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This