শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে শহর জামায়াতের ১২ নং ওয়ার্ড অফিস উদ্বোধন

 

দিনাজপুর প্রতিনিধি
গতকাল মঙ্গলবার রাত ৯ টায় পুলহাট নতুন বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১২ নং ওয়ার্ডের জামায়াত অফিস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মো. সিরাজুস সালেহীন। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার ১২ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মোল্লা মো. তোয়াব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. রিপন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মো. মুশফিকুর রহমান, জামায়াতে ইসলামী দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড সেক্রেটারী এইচ এম আব্দুল মোমিন সরকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা ৬ নং আউলিয়াপুরের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী, জামায়াত নেতা মাওলানা আলিনুর হক, পেশাজীবী সংগঠনের শিক্ষক মো. আনোয়ার হোসেন, শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মিলন, ৬ নং আউলিয়াপুর জামায়াত নেতা মো. আশরাফুল আলম, ১২ নং ওয়ার্ড জামায়াতের বাইতুল মাল সম্পাদক আবু তাহের সহ ১২ নং ওয়ার্ড শহর জামায়াত এবং শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This