শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে বোচাগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগারিক কমিটি বোচাগঞ্জ শাখা।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মাবনবন্ধনে বক্তব্যে রাখেন নাগরিক কমিটির সদস্য মো. তাফসির হাসান, মো. রফিক, সফিকুল ইসলাম, আবু তালেব, রিফাত, মাশরুফা মনি, ভগিরত চন্দ্র রায়, সুলতান মাহমুদ, রবি প্রমুখ। মানববন্ধনে বক্তারা ফ্যাসিষ্ট আওয়ামী লীগ কে বাংলাদেশের সকল প্রকার রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This