হিলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, উপজেলা সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সহ অনেকে।এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপনের জন্য বিভিন্ন কর্মসুচি বিষয়ে আলোচনা করা হয়।
