×

পীরগঞ্জে পিকনিকের টাকা না পেয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে পিকনিকে যাওয়ার টাকা না পেয়ে বাবার উপর অভিমান করে নবম শ্রেনীর এক ছাত্রী রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া গ্রামের রনজু মিয়ার মেয়ে। আজ সোমবার বিকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। সে ছাতুয়া মাদ্রাসার নবম শ্রেনীর শিক্ষার্থী।
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছাতুয়া মাদ্রাসা থেকে পিকনিকে যাবার জন্য বাবার কাছে টাকা চায় সুরভী। বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাবার উপর অভিমান করে সে আত্মহত্যা করে। রাজশাহীতে পিকনিকে যাবার জন্য আজ সোমবার মাদ্রাসায় টাকা জমা দেয়ার শেষ দিন নির্ধারিত ছিল।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।