শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে ও মাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাব-ইন্সপেক্টর শিবু রায়, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির সিডিসি চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান, মাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী, শিশু পরিষদের সভাপতি পলি কর্মকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিশুরা যেহেতু বয়সে ছোট, তাদের দাবি আদায়ের ক্ষমতা যেহেতু কম। তাদের সংগঠিত হওয়ার সুযোগ কম। অন্ন, বস্ত্র সবকিছু পরিমাণে তাদের কম লাগে বলে তাদের অধিকারগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। শিশুদের ভোটাধিকার না থাকায় তারা এমন মানুষদের ওপর নির্ভর করে। যারা তাদের অধিকারকে সম্মান করা, সংরক্ষণ করা ও পূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। এই মানুষগুলো তাদের মতো করে ভাবতে পারছে কিনা-সেটা নিশ্চিত করা গেলে শিশু অধিকার নিশ্চিত হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This