ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ী ও এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুর থেকে বিকেলে পর্যন্ত পৌর শহরের নিমতলা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন, দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, খোলা লবন ও খোলা তেল ব্যবহার করে খাবার তৈরী এবং কিচেনে অপরিচ্ছন্ন ও অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে ৪৩ধারায় রাজধানী হোটেলকে ৪ হাজার টাকা, একই অপরাধে রহমানিয়া হটেলকে ২হাজার টাকা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় লতা ফল ভান্ডার কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে এই অভিযান জোরদার থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্যাব এর সদস্য মাসউদ রানা, জাতীয় নাগরিক কমিটির ফুলবাড়ী উপজেলা সদস্য জাকির হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের কম্পিউটার অপারেটর এরশাদ আলীসহ থানা পুলিশ।
