শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে মেশিনের সাহায্যে বোরো ধান রোপন উদ্বোধন

 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের প্রীতি বাজারের মহারাজপুর মৌজায় সোমবার প্রাণ কোম্পানির উদ্দ্যোগে অত্যাধুনিক মেশিনের সাহায্যে বোরো ধান রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ২টায় প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. জাকারিয়া হোসেন ফিতা কেটে রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় প্রাণ এগ্রো কোম্পানির সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, ম্যানেজার কৃষিবিদ মো. নওশাদ হোসেন, ম্যানেজমেন্ট ডেইরী অফিসার যথাক্রমে কৃষিবিদ রিয়াদ খান, কৃষিবিদ মাহাফুজ প্রধান, কৃষিবিদ পলাশ আহমেদ এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আকিনুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. জাকারিয়া হোসেন বলেন, এই মেশিনের মাধ্যমে কৃষক দিনে ৭ বিঘা জমিতে ধান রোপন করতে পারবেন। এতে কৃষকের যেমন লেবার খরচ সাশ্রয় হবে তেমনি ভাবে তারা অল্প সময়ে অধিক জমিতে ফসল রোপন করতে পারবেন। তিনি আরও বলেন, ফরহাদ মতিন চৌধুরীর জমি নিজ নিয়ে ভাল উন্নত জাতের বীজ এবং ধান উৎপন্ন করার জন্য আজকে আমরা ব্রি-ধান ৮৯ দিয়ে রোপন কাজ উদ্বোধন করলাম। আমরা এ অঞ্চলের প্রায় এক হাজার একর জমিতে ধান চাষ করব।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This