×

বদরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার  সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট ডাঙ্গাপাড়া রাস্তার পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার সকালে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান কবির জানান, অজ্ঞাত লাশটি শনাক্ত করার জন্য পিবিআই এবং সিআইডি এসেছিল। আমরা এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হতে পারিনি। কি কারণে হত্যাকাণ্ড তা তদন্তসাপেক্ষে জানা যাবে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।