×

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ নারী আটক

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের গলাকাটা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পুলিশের হাতে আটক মর্জিনা বেগম (৫৫), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার (দাশড়া) খানপাড়া গ্রামের মৃত অছিমুদ্দিন এর স্ত্রী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের গলাকাটা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।