মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শত শিক্ষার্থীর কন্ঠে তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই। শ্লোগানে মুখরিত হয়ে উঠে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহর। দেশ ব্যাপী সংঘঠিত ধর্ষনের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল ১১ টার দিকে সেতাবগঞ্জ বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন মিছিলকারীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জেমি আক্তার, মো. রিফাতুজ্জামান রিফাত, মো. ঈশান আল মাহমুদ, মো. মাহদী আল মুবিন, মো. সেলিম পারভেজ, বিজয় দেব শর্মা, মো. মিরাজুল ইসলাম, হাসিবুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ। বক্তারা দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে এই সহিংসতা কখনো বন্ধ হবে না। রাষ্ট্রকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This