ঈদ উপলক্ষে বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরী জানান, এই ইউনিয়নে ৬ হাজার ১শ ৪৪ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।
