শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আইবিডব্লিউএফ এর উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

দিনাজপুর প্রতিনিধি
আজ বুধবার দিনাজপুর ইকবাল হাইস্কুল হল রুমে ইন্ডাস্ট্রিয়াল ইস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) দিনাজপুর শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন এবং পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে আইবিডব্লিউএফ-এর সদর উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ রংপুর অঞ্চলের সেক্রেটারি মো. জিল্লুর রহমান মুন্সী, আইবিডব্লিউএফ জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, আইবিডব্লিউএফ শহর শাখার উপদেষ্টা মো. সিরাজুস সালেহীন, সদর শাখার উপদেষ্টা মো. মেহরাব হোসেন, আইবিডব্লিউএফ জেলা শাখা সহ-সভাপতি মো. আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রমূখ। এ সকল অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিনাজপুর জেলা শাখার অর্থ সম্পাদক মইনুল ইসলাম।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This