শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে এক চা ফ্যাক্টরি মালিককে লাখ টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চাপাতা সংগ্রহ এবং সংগৃহিত চাপাতায় ফরেন পার্টিকেল এর উপস্থিতি পাওয়ায় এক ফ্যাক্টরি মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বিকালে সদর উপজেলার জগদল বাজার সংলগ্ন মলি টি ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফ্যাক্টরির মালিক মখলেছার রহমানকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান। এসময় পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন,পঞ্চগড় সদর থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় কিছু গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এছাড়াও কারখানা মালিককে কঠোরভাবে সতর্ক করে তার নিকট হতে মুচলেকা নেওয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This