শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিমদের হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বিরতি ভঙ্গ করে পবিত্র রমজান মাসে বর্বর ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফুলবাড়ীর তৌহিদী জনতা। আজ শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের নিমতলা মোড় বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও নিমতলা মোড়ে এসে শেষ হয়।
এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুজ্জামান, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, জামায়াতে ইসলামী ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি সাজেদুর রহমান, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহদাত উল্লাহ, ফুলবাড়ী ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি রবিউল ইসলাম,আনজুমানে এত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি নজিবুল্লাহসহ অনেকে।

এতে কয়েক হাজার মুসল্লী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদ এর খতিব পীর সাহেব মাওলানা ইব্রাহিম বিন আলী।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This