×

পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বিআরটিএ এর আয়োজনে গতকাল মঙ্গলবার দিনাজপুর ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক দিনের পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে ট্রাফিক সাইনসিগন্যাল রোড মার্কিং সম্পর্কে ধারণা, সড়ক পরিবহন আইন২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ শাস্তিমূলক ব্যবস্থা এবং ব্যবহারীর পরীক্ষাসহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোটরযান পরিদর্শক মো. কাফিউল হাসান মৃধা।

প্রশিক্ষণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উন্নত মানসিকতা গঠন সম্পর্কে আলোচনাশিষ্টাচারনৈতিকতা সম্পর্কে আলোচনা এবং মহিলাশিশুশারিরীক দৃষ্টি প্রতিবন্ধী (সাদা ছড়ি) যাত্রীদের সাথে আচরণসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ। মাদকাসক্তি মাদকের কুফল বিষয়ের উপর আলোচনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. লোকমান হোসেন। নিরাপদ সড়কের গুরুত্বসড়ক দূর্ঘটনার কারণ প্রতিকার সর্ম্পকে আলোচনা করেন দিনাজপুর পলিটেকনিক ইন্সিটিউট এর ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. আব্দুল হাকিম।

মোটরযান মেরামতরক্ষণাবেক্ষন নিরাপত্তা, শব্দদূষন, যানবাহনে ধূমপান মাদকাশক্তিসিলবেল্ট মোবাইল ফোন ব্যবহারের বিধি নিষেধড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়নগাড়ীর ফিটনেস ইস্যু/নবায়নরুটপারমিটইস্যু/নবায়নইঞ্জিন পরিবর্তনরং পরিবর্তন ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্টেন্ট মো. খুলুদ হাসান। দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে ১১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।