শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সাথে যুদ্ধের মূল্য দিচ্ছে সবাই: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “পুরো ইসরাইলই মূল্য দিচ্ছে” — ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে। তিনি এই মন্তব্য করেন দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায় অবস্থিত সোরোকা মেডিকেল সেন্টার পরিদর্শনের সময়। হাসপাতালটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী দাবি করেন, ইসরাইল কেবল সামরিক স্থাপনাগুলোতে আঘাত করছে, অথচ ইরান “একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং আঘাত করেছে।”
তিনি সাংবাদিকদের বলেন, তারা এমন একটি হাসপাতালে হামলা করেছে, যেখানে রোগীরা এমনকি উঠে দাঁড়িয়ে দৌড়েও যেতে পারে না। তারা এই হাসপাতালের খুব কাছেই আঘাত করেছে, যেখানে শিশু ও নবজাতকদের ওয়ার্ড রয়েছে।
ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (IRGC) বলেছে, তারা “একটি হাসপাতালের কাছে” অবস্থিত ইসরাইলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছিল।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This