রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অনলাইন ডেস্ক

দখলদার ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। স্থানীয় বৃহস্পতিবার বিকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়। 

তারা বলেছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যেগুলো ভূপাতিতের চেষ্টা করা হবে।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে।

আইডিএফ বলেছে, নতুন হামলায় ইরান অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলি জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এ হামলায় তারা কোনও হতাহতের খবর পাননি। সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This