
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১ হাজার ৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এসব বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, একটি পৌর সভা ও তিন ইউনিয়নের ১ হাজার কৃষকের মাঝে প্রত্যকে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয় এবং ৩০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিওপি ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।