[caption id="attachment_1261" align="alignnone" width="1000"]
নিজেস্ব প্রতিবেদক
নানা কর্মসুচিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচী গ্রহণ করে। এর মধ্যে সকাল সাড়ে ৬টায় স্থানীয় দলয়ীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর নেতৃত্বে দলয়ী কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসুচিতে অংশগ্রহন করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মানিক রতন,পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল, ৯নং ওয়ার্ড সভাপতি রাশেদুল হাসান বাবুসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।[/caption]