

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমুলক কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বোচাগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজের অংশ হিসেবে নাফানগর ইউনিয়নে ২টি ও মুশিদহাট ইউনিয়নে ১টি এইচবিবি রাস্তাসহ মোট ১৮শ ৫০ মিটার সড়ক নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও মুশিদহাট ইউনিয়নের ২০২৫/২৬ চক্রের ভিডাব্লিউবি উপকারভোগী কার্ডধারী মহিলাদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি।
এসময় উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকার্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ, মুশিদহাট ইউপি চেয়ারম্যান মো. ওয়াক্কাস কাঞ্চন, যুবদল উপজেলা শাখার আহবায়ক মো. সুমন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর আখাপুর পাচঁগ্রাম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদশর্ন করেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি।