

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিশনের বিশেষ কার্যক্রমের আওতায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনা সৃষ্টি ও সততা চর্চায় ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করণের নিমিত্তে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় উপজেলা হল রুমে বোচাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ওয়াহিদা ফারজানা, আইটি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জসিম উদ্দিন। সেতাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সেতাবগঞ্জ আইডিয়াল উচ্চ বিদ্যালয় এর সাথে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারকদের রায়ে সেতাবগঞ্জ আইডিয়াল উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়। পরে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।