

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহর হতে দিনাজপুর পর্যন্ত সড়কে যতো গুলো বাজার আছে সেই বাজার গুলোর সামনের সড়ক আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান ”মাসুদ হাই টেক” একটি প্রধান সড়কের উন্নয়ন কাজে ধীরগতির কারনে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। সড়ক জুড়ে খালখন্দ অতিরিক্ত যানবাহন চলাচলে দুর্ঘটনা ও কাদা পানিতে অতিষ্ঠ হয়ে পড়ছে সড়ক ব্যবহারকারীরা।
জানা গেছে, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে সেতাবগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত বাজার এলাকা সমূহে আরসিসি ঢালাই সড়ক নির্মান কাজ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সেতাবগঞ্জ পৌরশহর হতে হাটমাধবপুর বাজার পর্যন্ত সড়কটি আরসিসি ঢালাই শেষ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এর মাঝে কয়েকটি জায়গা ফাকা থাকায় সেখানে কাদাপানিতে গর্তের সৃষ্টি হয়েছে। সেই কাদা পানিতে পথচারী সহ আশপাশের বিভিন্ন অফিস, দোকান, পথচারী, ছাত্র-ছাত্রী সহ সকলকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছে ঢেরাপাটিয়া ও ধুকুরঝাড়ী এলাকার সাধারণ পথচারীরা। সেখানে কাদাপানি আর গর্তে ডুবতে হচ্ছে তাদের।
নতুন আরসিসি ঢালাই সড়কটির নির্মান কাজ শেষ না হতেই বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। সেই ফাটল ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভেঙ্গে যাচ্ছে ঢালাই, যা নিয়ে সড়ক ব্যবহারকারীরা বিভিন্ন অভিযোগ তুলছেন।
তারা বলছেন, সড়ক নির্মানে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ফলে আরসিসি ঢালায় সড়কের নির্মান কাজ শেষ না হতেই সড়কে ফাটল দেখা দিয়েছে। ঢালাই ভেঙ্গে যাচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে আজ বুধবার দুপুরে মুঠো ফোনে দিনাজপুর জেলা সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. রইসউদ্দিন বলেন, আরসিসি ঢালাই সড়কের সংযোগস্থলে বিটুমিন দিয়ে ভরাট করতে হয়। কিন্তু সময় মত সেই কাজটি না করার কারনে এই ফাটল দেখা দিয়েছে। আগামী কালকের মধ্যে ফাটলটির সংস্কার করে দেয়া হবে।