

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সঙ্গীত শিল্পী পরিষদ ও অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর আয়োজনে এবং মুন্সি হোটেল ও রঙ পেন্সিল আর্ট একাডেমীর সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল শুক্রবার রাত ৯টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী পরিষদ ও অম্বিকা সাংস্কৃতিক পরিবার- দিনাজপুর, উভয় সংগঠনের সভাপতি মোছা. মাসুদা খাতুন এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, উভয় সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অম্বিকা সাংস্কৃতিক পরিবার এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল "দিনাজপুর কন্ঠ" এর সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান (ডোফুরা)।
দিনাজপুর সঙ্গীত শিল্পী পরিষদ এর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়ের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন মোছা. মাসুদা খাতুন, রেজোয়ানা সুলতানা রিনা, বিপাশা মুরসালিন, শাহ আলম শাহী, মুকিদ হায়দার শিপন, সাবিনা ইয়াসমিন, সারোয়ার হোসেন, লক্ষীকান্ত রায়, শিমুল, সাধনা দাস, মো. মামুনুর রহমান জুয়েল ও অম্বিকা'র শিশু শিল্পী রেহনুমা বিনতে রাহাত সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা। যন্ত্র শিল্পীদের সহযোগিতা করেন অশোক কুমার দাস, সুমন কুমার রায় ও বিশ্বজিৎ কুমার দাস বদন।
অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন অম্বিকা'র সহ সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার কেয়া এবং অম্বিকা সাংস্কৃতিক পরিবার এর সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন অম্বিকা'র সিনিয়র সহ-সভাপতি মাশকুরাহ মৌরি। অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় প্রতিটি গান দর্শকদের মনোমুগ্ধকর করে তোলে।