

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো সকাল ১০ টায় দিনাজপুর জিমন্যাসিয়াম সংলগ্ন স্থানে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে বীর শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর পৌরসভার প্রশাসক এস এম হাবিবুল হাসান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম,জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, আমরা জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা শাখার আহবায়ক মো. শাহীন, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো. আব্দুস সালাম মিয়া, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. নয়ন, বিআরটিএ দিনাজপুর সার্কেল এর সহকারী পরিচালক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ডাঃ মো. ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রাকিবুল হাসান, ২৫০ শয্যা বিশিস্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. সিরাজুল ইসলাম, দিনাজপুর শিক্ষাবোর্ড, সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এরপর সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মো. মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হাসান প্রমুখ।