

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা আজ সোমবার বিকেলে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩২গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ শামীম কায়সার লিংকন।
কলেজের অধ্যক্ষ এইচ. এম. আহসান হাবীব প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহ মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক রোমেলা নাজনিন,সহকারী অধ্যাপক আবু তাহের, সহকারী অধ্যাপক ছাইদুল ইসলাম, গভর্নিং বডির সদস্য ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক রাসেদ হায়দার এবং গভর্নিং বডির সদস্য রেজাউল হক আকন্দ।
বক্তারা কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ শামীম কায়সার লিংকন শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং কলেজের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় কলেজের শিক্ষক, কর্মচারী ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।