

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ডায়াগনষ্টিক সেন্টারের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
জানাগেছে, দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌর শহরের ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার ৪০ হাজার টাকা এবং মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার এর ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়াগনষ্টিক সেন্টার দুটোতে কার্য়ক্রমে অসঙ্গতি থাকায় তাদের জরিমানাসহ সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।