

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসহ এক নারীকে গ্রেপ্তার এবং মাদক মামলায় দুইজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
পুলিশ জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মাদকসহ গ্রেপ্তার হন মোছা. ছুম্মা (২৫)। গ্রেফতারকৃত আসামী হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বাসিন্দা।
এছাড়া মাদক সেবনের অপরাধে পৌর শহরের চন্ডিপুর ও উপজেলার লোহাচড়া গ্রামে অভিযান চালিয়ে রাশেদ আহমেদ পিয়াস (২২) আবু সাঈদ (৩৯) নাামে দুই জন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে মোবাইল কোর্টে হাজির করা হলে দুইজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক বিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাকিমপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।