

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠ থেকে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল বাশার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড-বটতলি এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তুজা হক অষ্টিন, যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, পৌর কমিটির ১নং সদস্য ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মাহামুদ আলম (লিটন), সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ, সদস্য সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ। এছাড়াও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।