[caption id="attachment_19190" align="alignnone" width="1000"]
[/caption]
নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ীতে আনন্দমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ সময় ঢাক ঢোল আর করতালের সঙ্গে হরিনাম কীর্তন ও শ্রীকৃষ্ণ-রাধার লীলাময় বাল্য রূপের নানা সাজে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে।
আজ শুক্রবার বেলা ১১টায় পৌর এলাকার শ্রী শ্রী শিবমন্দির থেকে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিপুল সংখ্যক সনাতনী পুণ্যার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শিবমন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, সদস্য মাহাবুব আলম মিলন উপস্থিত ছিলেন।

এছাড়াও পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব রতন চক্রবর্তী, সদস্য সাবেক সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকার, সদস্য সম্ভু প্রসাদ গুপ্ত, সদস্য অন্তর কুমার মহন্ত, পৌর কমিটির সদস্য সচিব পাপন সরকার উপস্থিত ছিলেন। এছাড়া ৭টি ইউনিয়ন ও পৌরসভার পুজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ভক্তরা, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সোহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, অধর্মের নাশ ও ধর্ম স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ৫ হাজার ২৫২ বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন।#