

জয়পুরহাট প্রতিনিধি
দেশ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাস দেশ ব্যাপি বিশেষ কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতেও এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ৯ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। পাঁচবিবি পৌরসভার সহযোগীতায় উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মানসুরা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি লাল বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বি আর ডিবি সভাপতি সাইদুর রহমান, বালিঘাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভার শুরুতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য মিলনায়তনে স্থাপিত পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।
পরে উপস্থিত অতিথি, স্কাউট, বিডিক্লিন সদস্য সহ নির্বাহী কর্মকর্তা উপজেলা চত্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় শুরুতে নিজ বাড়ি আগে পরিচ্ছন্ন করতে হবে। সকলকে সচেতন হতে হবে। ৩ মাস ব্যাপি পরিচালিত এ কার্যক্রমের আওতায় প্রতি শনিবারে পাঁচবিবিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। তিনি সকলকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানান।