

পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে মাগুড়া সিপাইপাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে
মাগুড়া সিপাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার সম্পাদক মো. তাহেরুল ইসলাম।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপকচন্দ্র সরকার এল টি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুড়া সিপাই পাড়া উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মো. আরিফ আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মন্ডল, মাগুড়া সিপাই পাড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে সদর উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীর হাতে সনদ বিতরণ করা হবে।