

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় সার পাচারকালে স্থানীয় জনতার হাতে আটকের পর বোচাগঞ্জ থানা পুলিশে খবর দিলে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আটককৃত সার জব্দ ও জরিমানা করা হয়।
আজ রোববার বেলা ৩টায় উপজেলার মুশিদহাট ইউনিয়নের পড়িয়ালপুর চৌধুরীপাড়া গ্রামের কীট নাশক বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডার্স হতে ভুরুঙ্গামারী উপজেলার গনায়েরকুটি গ্রামের ট্রাক ড্রাইভার আব্দুল জলিল ধানের খড় কিনতে এসে খড়ের ভিতর লুকিয়ে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬৫১ ট্রাকে করে ১০ বস্তা সার নিয়ে যাচ্ছিলেন। এলাকাবাসী জানতে পেরে থানা পুলিশ কে খবর দেয়।
পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজিদ তানভি শোভন ঘটনা স্থলে উপস্থিত ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। এতে সার বিক্রেতা মো. এমরান এর দোকানে আরো ৩ বস্তা ২৬ কেজি সার মজুত পাওয়া যায়।
অবৈধ ভাবে সার বিক্রির অপরাধে কীট নাশক বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. এমরান কে ১৫শ’ টাকা জরিমানা ও ট্রাক ড্রাইভার আব্দুল জলিল কে অবৈধ ভাবে সার পাচারের অপরাধে ২ শ’ টাকা জরিমানা আদায় ও মোট ১৩ বস্তা ২৬ কেজি সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজিদ তানভি শোভন বলেন, জব্দকৃত সার আগামীকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিস থেকে নায্যমুল্যে বিক্রয় করা হবে। এসময় উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মো. খুরশিদ হাসান, উপ-সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, এনসিপি নেতা মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।