

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক হিসেবে আজ ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.এস.এম. শাহাদাত হোসেন।
আজ দুপুর ১ টায় তিনি পৌরসভায় এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ সহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল, মরিয়ম নেছা, প্রধান সহকারী মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর মুরাদ হোসেন এবং মো. আশরাফ পারভেজসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, নবাগত প্রশাসক এ.এস.এম. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ম্যাকানিক্যাল বিষয়ে পড়াশোনা শেষ করে ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত। এর আগে তিনি পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ফুলবাড়ী পৌরসভার বিদায়ী প্রশাসক ছামিউল ইসলাম এর স্থলাভিষিক্ত হলেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং এক ছেলে সন্তানের জনক। এছাড়াও তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বশিরপাড়া গ্রামের বাসিন্দা।