

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্যাপন করেছেন নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ রোববার বাদ যোহর নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলী এতিমখানা মাদ্রাসায় নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন উপলক্ষে ও জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশে এবং তার নিজ অর্থায়নে খাশি জবাই করে তিন থেকে চারশো এতিম শিশুদের মাঝে খাবারের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, সাবেক পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শাহিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী,বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান,আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ প্রমুখ।
এছাড়াও পাঁচটি ইউনিয়ন বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।