

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার বহিষ্কৃত যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদ এর বহিষ্কার আদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
জেলা কমিটির আহ্বায়ক একেএম হাসানুর রহমান সোহাগ ও সদস্য সচিব একরামুল হক আবির স্বাক্ষরিত এক চিঠিতে রোববার (১ নভেম্বর) এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত ৫ মে ২০২৬ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশের জবাব, আইনি জটিলতা শেষে পুলিশের রিপোর্টে প্রমাণের তথ্যসহ লিখিত ব্যাখ্যা দাখিল করায় জেলা কমিটির কাছে সন্তোষজনক মনে হয়েছে।
তাই জেলা কমিটির সিদ্ধান্ত ক্রমে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ তারিখে তৎকালীন জেলা কমিটির আহ্বায়ক আ.হ.ম.শামসুল মুক্তাদির ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুগ্ম সমন্বয়কারী ও জেলা সদস্য জাকির আহম্মেদ কে কারণ দর্শানোর নোটিশ ও বহিষ্কার করা হয়।