

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আজম'কে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ।
আটককৃত ফারুক আজম কার্যক্রম নিষিদ্ধ বিরল উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, ১০নং রাণীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ছিলেন। আজ রোববার উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর জানান, ইউপি চেয়ারম্যান মো. ফারুক আজম এর নামে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারী পরোয়ানামূলে তাঁকে আটক করে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।