

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বর্তমান সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস, ব্যাগ, জুতা প্রদান করা হবে। শিক্ষার মান ধরে রাখতে হলে শিক্ষক অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি বলেন, আমাদের সন্তানরা ভাল থাকলে, বাড়ি ভাল থাকে আমরাও ভাল থাকি। আমরা যত কিছুই করিনা কেন দিন শেষে আমরা আমাদের সন্তানদের ভাল রাখতে চাই। এজন্য আমাদের সন্তানের লেখাপড়ার পাশাপাশি বাকী সময় তারা কি করছে কোথায় যাচ্ছে সে বিষয়েও খোঁজ খবর রাখতে হবে। তিনি শিক্ষকদের উদ্যোশে বলেন, আপনাদের শিক্ষা, মেধা ও সমস্ত গুনাবলী দিয়ে আমাদের সন্তানদেরকে আপনাদের মত শিক্ষিত করে গড়ে তুলবেন। তাহলেই তারা প্রকৃত মানুষ হবে।
বোচগঞ্জের সেতাবগঞ্জ বড়মাঠে আজ বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা ধনতলা ক্লাষ্টার আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতামত ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত রথিন্দ্র নাথ রায়, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. সফিকুল আলম, মুশিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াক্কাস আলী কাঞ্চন সহ অভিভাবববৃন্দ প্রমুখ।