

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট -২০ বিজিবি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাহিনীটি। সীমান্তে অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার করছে বিজিবি। একই সাথে সীমান্ত এলাকায় যে কোন অপরাধ ও সন্দেহ ভাজন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান বিজিবি।
আজ শনিবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট পরিদর্শনকালে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব কথা বলেন।
তিনি বলেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। একই সাথে স্থানীয় জনগণ আমাদেরকে অনেক সহযোগিতা করছেন।
এসময় জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলিসিপি বিওপির বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রধান করেন দিনাজপুর সেক্টরকমান্ডার।
আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।