

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠে উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উভয় দলের মাঝে পুরুস্কার বিতরন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান, ইএসডিওর পাটনাশীপ ম্যানাজার সাইবুন নেসা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আহসান হাবীব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম. ইএসডিও থ্রাইড প্রকল্প সমন্বয়কারী কাজী মো. সিরাজুস সালেকিন। প্রমুখ। উক্ত প্রমিলা প্রীতি ফুটবল খেলায় বোচাগঞ্জ মহেশপুর আশার আলো আদিবাসী ফুটবল একাডেমী ৫-০ গোলের ব্যবধানে বীরগঞ্জ আদিবাসী মিশন একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।