বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে চুরির ঘটনা ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠানে চুরির এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার জানান, প্রতিদিনের মতো আজ সকাল ৮টা ৪০ দিকে স্কুলে এসে তিনি দেখতে পান অফিস রুমের দরজার তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখেন অফিস রুমের ৪টি ফ্যান এবং পাশের চতুর্থ শ্রেণির কক্ষের ৪টি ফ্যান চুরি হয়েছে। এছাড়াও কয়েকটি লাইট ও খেলাধুলার সরঞ্জামও নিয়ে গেছে চোরেরা। এছাড়া ও এর আগে কয়েকবার স্কুলটি থেকে সাউন্ড সিস্টেম বৈদ্যুতিক তার, টিউবওয়েল সহ অনেক কিছু চুরি হইছে বিষয়টি থানায় সাধারণ ডাইডি করা আছে।
তিনি আরও বলেন, আমাদের স্কুল টি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে জাতীয়করণ হয়েছে ২০১৪ সালে। কিন্তু এ পর্যন্ত আমাদের স্কুলে কোন নৈশ প্রহরী নেই।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ বলেন আমাদের স্কুলের ফ্যান চুরি হয়েছে এতে গরমে আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This